কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

ট্রাম্পের এমন আচরণের জন্য মুসলমানরাই দায়ী: মাওলানা মাসউদ

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের এমন আচরণের জন্য আমরা মুসলমানরাই দায়ী বলে মন্তব্য করেছেন, ইক্বরা বাংলাদেশের চেয়ারম্যান ও জামিয়া ইক্বরার মহাপরিচালক মাওলানা ফরীদ ঊদ্দীন মাসউদ।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কন্সুলেট জেনারেল, নিউইয়র্ক কর্তৃক আয়োজিত ‘সন্ত্রাসবাদ বিরোধী এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাওলানা মাসউদ বলেন, ট্রাম্প মুসলমান সম্পর্কে যা বলেছেন বা যা করছেন তা গুটি কয়েক বিপথগামী সন্ত্রাসীদের কর্মকান্ডের কারণেই বলছেন বা করছেন। যার জন্য আমরা মুসলমানরাই দায়ী।


তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ইসলাম বিদ্বেষী নয় বরং ইসলামের প্রতি তার ভুল ধারণা রয়েছে। মূলত তিনি ইসলাম সম্পর্কে ভুল ধারণার শিকার।

মাসউদ বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলামে শুধু মানুষ নয়, বিনা প্রয়োজনে একটি পিঁপড়াকেও হত্যা করা জায়েজ নেই।

ইসলামের নামে সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষ হত্যার পর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া জাতির জন্য মঙ্গল এনে দিতে পারে না। জঙ্গিবাদ মোকাবিলায় প্রবাস থেকে বাংলাদেশিদের সহযোগিতা করার আহবান জানান মাওলানা মাসউদ।

কনসাল জেনারেল শামীম আহসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

সভায় অন্যান্যদের মধ্যে এন্ট্রি টেরোজিজম এওয়ারন্যাস ইউনিট প্রধান ইমাম কাজী কায়্যূম ও বদরপুর দরবার শরীফের পীর আল্লামা ড. সায়্যিদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানীও উপস্থিত ছিলেন। আরটিএনএন

মন্তব্যসমূহ