পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

পুড়ে যাওয়া মসজিদ গড়তে এগিয়ে এলো মার্কিনরা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি মসজিদে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এতে অনেকেই মর্মাহত হয়।  মসজিদটি পুননির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। নির্মাণকাজের জন্য এখনো পর্যন্ত সাহায্য এসেছে ছয় লাখ ডলার (চার কোটি ৬৮ লাখ টাকা)।

টেক্সাসের ইসলামিক রিসার্চ অব ভিক্টোরিয়া ধ্বংস হওয়া ওই মসজিদ পুননির্মাণের জন্য অনলাইনে অনুদান সংগ্রহ শুরু করে। তাঁদের লক্ষ্য ছিল ছয় কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করা। সাহায্য চাওয়ার পর থেকেই ব্যাপক সাড়া মেলে।

ইসলামিক রিসার্চ অব ভিক্টোরিয়ায় প্রধান শহিদ হাসমি বলেন, ‘শনিবার সকালে মসজিদটি পুড়তে দেখে আমরা খুবই বিস্মিত হয়েছিলাম।’

মসজিদটি মেরামতের জন্য যুক্তরাষ্ট্রবাসীর আগ্রহ দেখে হাসমি বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমরা খুবই কৃতজ্ঞ।’ কোনো প্রকার ঘৃণা থেকে ওই আগুন লাগানো হয়নি বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আগ্নিকাণ্ডে পুড়ে যায় মসজিদ। অঙ্গরাজ্যটির হিউস্টন শহরের ১১৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভিক্টোরিয়া শহরে ওই মসজিদটি অবস্থিত।

মসজিদ থেকে আগুনের শিখা বেরোতে দেখলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।  চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা। ততক্ষণে আগুনে পুরো মসজিদ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের উৎস বা এর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি প্রশাসন।

সাত বছর আগে মসজিদটি আরো একবার সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছিল। এ ছাড়া তিন মাস আগে মসজিদটিতে চুরি হয়েছিল বলে জানা গেছে।

টেক্সাসে মসজিদে আগুনের এ ঘটনা ‘বিদ্বেষপ্রসূত হামলা’ হতে পারে বলে জানিয়েছে আনেকেই।  ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে সাত মুসলমানপ্রধান দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটল। আল জাজিরা

মন্তব্যসমূহ