পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

এবার ইরাক থেকে মার্কিন নাগরিকদের বহিষ্কার দাবি

সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের নিষেধাজ্ঞার পর এবার পাল্টা ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ইরাকে। দেশটির শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর দাবি করেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে ইরাক থেকে মার্কিন নাগরিকদের অবশ্যই বহিষ্কার করতে হবে।

রবিবার নিজের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আপনার দেশের নাগরিকরা ইরাক ও অন্য দেশে স্বাধীনভাবে ঢুকবে; আর এসব দেশের নাগরিকরা আমেরিকায় ঢুকতে পারবে না! এটা অবশ্যই ঔদ্ধত্যপূর্ণ নীতি। যদি তাই হয় তাহলে এসব দেশ থেকে আপনার নাগরিকদের আপনি নিয়ে যান।”

এদিকে, ইরাকি নাগরিকদের ওপর অন্যায্য ভিসা নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরাকি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি। এক বিবৃতিতে কমিটি বলেছে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সামনের কাতারে রয়েছে ইরাক। অথচ সেই দেশের নাগরিকদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটা হতে পারে না; এটা অন্যায়। সেক্ষেত্রে ইরাক সরকারকে অবশ্যই পাল্টা ব্যবস্থা নিতে হবে।
 আরো পড়ুন: মার্কিন নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ইরানের
এর আগে ট্রাম্পের নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরান জানিয়েছে, এবার ইরানও তাদের দেশে সব মার্কিন নাগরিকের  প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গোটা ইসলামি বিশ্ব এবং সুনির্দিষ্টভাবে ইরানকে অবমাননা করা হয়েছে। সূত্র: প্রেস টিভি।

মন্তব্যসমূহ