পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

বাহরাইনে মুসলিম নারী সাংবাদিককে গুলি করে হত্যা

বাহরাইনে এমান সালেহী নামে এক মুসলিম নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সালেহী সরকারি টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক ছিলেন। এই নারী সাংবাদিক তার নীল চোখের জন্যে দর্শকদের কাছে খুবই নন্দিত ছিলেন।

বাহরাইনের রিফা শহরে গত ২৩ ডিসেম্বর তাকে গুলি করে যখন হত্যা করা হয় তখন পাশেই একটি গাড়িতে তার ৬ বছরের শিশুটি এই হত্যাকাণ্ড প্রত্যক্ষ করে। অভিযোগ উঠেছে হত্যাকারী বাহরাইনের রাজ পরিবারের সদস্য ও সেনাবাহিনীতে কর্মরত।

তবে এমান সালেহীকে কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের ওই রাতে এমান সালেহীকে নিয়ে তার গাড়িটি রিফায় অবস্থান করছিল যেখানে বাহরাইনের আল খালিফা পরিবার ও সামরিক ব্যক্তিরা বসবাস করেন। এক ব্যক্তি এসে এমানের মাথায় গুলি করে তাকে হত্যার পর কর্তৃপক্ষের কাছে ধরা দেয়।


এ হত্যাকাণ্ড বাহরাইনের ছোট ওই দ্বীপ শহরটিতে অনেকেই শোকাহত হয়ে পড়ে। এমানের হত্যার প্রতিবাদ করে বিক্ষোভকারীরা বলছে, তাকে যে ব্যক্তি হত্যা করেছে সে রাজপরিবারের সদস্য এবং সামরিক বাহিনীতে সে কাজ করে। হত্যাকারী সুন্নি বলেও তারা অভিযোগ করছে।

আরব বসন্ত শুরু হওয়ার পর থেকে বাহরাইনে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়ে আসছে। তবে গত ৫ বছর ধরে বাহরাইনের ক্ষমতাসীন সরকার বিক্ষোভকে শক্ত হাতেই দমন করে আসছে।

বাহরাইন সেন্টার ফর হিউম্যান রাইটস‘এর একজন কর্মকর্তা সাইদ ইউসিফ আলমুহাফদাহ বলেন, এধরনের হত্যাকাণ্ডের সঙ্গে রাজপরিবার বা সামরিক বাহিনীতে কর্মরত কেউ জড়িত থাকলে এব্যাপারে কেউ কোনো প্রশ্ন তুলবে না। বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে টুইটারে দেওয়া এক বার্তায় বলা হয় একজন নারীকে হত্যা করা হয়েছে।

এদিকে সরকার পরিচালিত বাহরাইন নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এমানকে হত্যাকারী ৩৪ বছরের একজন বাহরাইনি নাগরিক। দি গালফ ডেইলি নিউজ বলছে, এমানের হত্যাকারী বাহরাইন ডিফেন্স ফোর্সের একজন কর্মকর্তা। তবে বাহরাইনের তথ্য মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে অস্বীকার করে।

সূত্র: ডেইলিমেইল

মন্তব্যসমূহ