জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বড়দিনে ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘নিনা’

উত্তর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একটি শক্তিশালী টাইফুন ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে। এটি বড়দিনে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রবিবার (২৫ ডিসেম্বর) বড়দিনে ফিলিপাইনের লুজোনের দ্বীপের পূর্বদিকে ‘নক-টেন’ নামের টাইফুনটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। ফিলিপাইনে টাইফুনটির নাম দেওয়া হয়েছে ‘নিনা’।

ফিলিপাইনের আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকালে ক্যাটাগরি-৩ মাত্রার টাইফুনটি ফিলিপাইনের পূর্বে অবস্থান করছে। এটি ২০ কিলোমিটার বেগে সামনে এগুচ্ছে। এই গতিতে অগ্রসর হতে থাকলে বড়দিনে এটি ফিলিপাইনে আঘাত হানবে এবং এর পরদিন ম্যানিলার পাশ ঘেঁষে যেতে পারে।

টাইফুনের ফলে দেশটির পূর্বদিকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। টাইফুন ‘নিনা’র প্রভাবে প্রবল বর্ষণ দেখা দিতে পারে। এর ফলে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবছর লাখ লাখ ফিলিপিনো বড়দিনের ছুটি কাটাতে ও উৎসবে যোগ দিতে স্থল, সমুদ্র ও আকাশ পথে নিজ শহরে যান। নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে টাইফুন ‘হাইয়ান’এর আঘাতে ফিলিপাইনে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান।

মন্তব্যসমূহ