জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত অর্ধশতাধিক, ধ্বংসস্তুপের নিচে চলছে তল্লাশি

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। আরও অনেকেই ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে। সেইসাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
৬.৫ মাত্রার এই ভূমিকম্পটি সমুদ্রের তলদেশে আঘাত হানে। সুমাত্রা দ্বীপের সিগলি শহরে এর ফলে বহু ভবন, মসিজদ ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে পড়েছে। তবে সুনামির কোনও আশংকা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ ।

আচেহ প্রদেশেই ২০০৪ সালে আগাত হেনেছিল সুনামি যার ফলে শুধু ইন্দোনেশিয়াতেই দেশটির ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

মন্তব্যসমূহ