তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

খেলা-জগৎকে নাড়িয়ে দেওয়া ভয়াবহ কয়েকটি বিমান দুর্ঘটনা


মাঝ আকাশে মর্মান্তিক দুর্ঘটনা। বলিভিয়া থেকে কলম্বিয়া যাওয়ার সময় মাঝ আকাশে একটি যাত্রিবাহী বিমান ভেঙে পড়ে। ৭২ জন যাত্রীর মধ্যে ছিল ব্রাজিলের একটি ফুটবল টিমও। কোপা সুদামেরিকা ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছিল ব্রাজিল ফুটবল টিম ক্যাপিকোয়েন্স। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা জানা যায়নি। এর আগেও বিমান দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে স্পোর্টসম্যানদের। ফুটবল, হকি, বক্সিং, রাগবির মতো বিভিন্ন স্পোর্টসের খেলোয়াড়রা অকালে প্রাণ হারিয়েছিলেন বিমান দুর্ঘটনায়। এক বার ইতিহাসের পাতা উল্টে দেখে নেওয়া যাক কবে কোথায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।


৮ নভেম্বর,১৯৪৮- চেকোস্লোভাকিয়া জাতীয় আইস হকি টিম বিমান দুর্ঘটনায় পড়েছিলো ফ্রান্সের দিপ্পেতে। ৬ জন খেলোয়ার প্রাণ হারান।

৪ মে ১৯৪৯- ইতালীয় ফুটবল ক্লাব টরিনো এসির ২৩ জন্য খেলোয়ার মারা যান ইতালির তুরিনে। অ্যাভিও লাইনি ইতালিয়ান বিদাম দুর্ঘটনায় প্রাণ যায় তাদের।

৫ জানুয়ারী,১৯৫০- রাশিয়ার ইয়েক্যাটারিনর্গে ভিভিএস মস্কো আইস হকি টিমের সবাই প্রাণ হারান বিমান দুর্ঘটনায়। ১১ জন ছিলেন ওই টিমে।

৯ ডিসেম্বর, ১৯৫৬-  কানাডার একটি ফুটবল টিমের ৫ জন প্রাণ হারিয়েছিলেন কানাডার চিলিওয়াকের কাছে বিমান দুর্ঘটনায়।
৬ ফেব্রুয়ারি ১৯৫৮- ক্রীড়াজগতে আরও একটি কালো দিন। ম্যানচেস্টার ইউনাইটেড টিমের ৮ খেলোয়ারসহ দলের ৩ সদস্য বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। ঘটনাটি ঘটে জার্মানির মিউনিখে।

১৬ জুলাই ১৯৬০- ডেনমার্কের কোপেনহাগেন একটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ডেনমার্কের ফুটবল অলিম্পিকের ৮ খেলোয়াড়।

২৯ অক্টোবর ১৯৬০- ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটির ১৭ জন ফুটবল খেলোয়াড় বিমান দুর্ঘটনায় মারা যান মার্কিন যুক্তরাস্ট্রের টলেডোতে।

২৬ সেপ্টেম্বর ১৯৬৯- বলিভিয়ার ফুটবল ক্লাবের দ্য ষ্ট্রংগেস্ট টিমের ১৯জন মারা গিয়েছিলেন।

১৪নভেম্বর ১৯৭০- আমেরিকান ফুটবল টিম মার্শাল ইউনিভার্সিটির ৪৫ জন খেলোয়াড় মারা যান। ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েন কান্ট্রি।

২৭এপ্রিল ১৯৯৩- জাম্বিয়ার জাতীয় ফুটবল টিমের সবাই মারা গিয়েছিলেন জাম্বিয়ান বিমান দুর্ঘটনায়। টিমে ছিলেন ২২ জন খেলোয়াড়।

১জুন ২০০২- দক্ষিন আফ্রিকান ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ে বিমান দুর্ঘটনায় মারা যান।

৭ সেম্টেম্বর,২০১১- ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩৭ জন খেলোয়াড় মারা গিয়েছিলে রাশিয়ার আইস হকি টিম লোকোমোটিভ ইয়ারোস্লোভ।

মন্তব্যসমূহ