নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ফের রোহিঙ্গাদের ৮ নৌকা ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গাবহনকারী ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

সোমবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সীমান্তের চারটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ বিজিবি-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, নাফ নদীর চারটি পয়েন্ট দিয়ে মিয়ানমারের ৮টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের বাংলাদেশে ঢুকতে না দিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।


প্রসঙ্গত, গত এক সপ্তাহে টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গা বহনকারী প্রায় অর্ধশত নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
আরটিএনএন

মন্তব্যসমূহ