পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

তীব্র প্রতিবাদের মুখে সু চির ইন্দোনেশিয়া সফর বাতিল

মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে।

প্রতিবাদের জেরে ইন্দোনেশিয়া সফর বাতিল করেছেন শান্তিতে নোবেলজয়ী ও মায়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের প্রধান অং সান সু চি।

গত ৯ অক্টোবর মায়ানমার সীমান্তের একাধিক পুলিশ চেকপোস্টে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালায়। এতে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটে। ওই হামলায় রোহিঙ্গারা জড়িত এমন অভিযোগ এনে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।


সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত কয়েক ডজন রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে। এ ছাড়া ধর্ষণের শিকার হচ্ছেন রোহিঙ্গা নারীরা। পুড়িয়ে দেয়া হচ্ছে রোহিঙ্গাদের বাড়ি-ঘর।

মায়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন করছে মায়ানমার।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ডেও প্রতিবাদ করেছে হাজার হাজার মানুষ।

ইন্দোনেশিয়ায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে দেশটির মুসলিমরা। আসছে শুক্রবার ইন্দোনেশিয়া সফরে যাওয়ার কথা থাকলেও রোহিঙ্গাদের নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মুখে সেই সফর বাতিল করতে বাধ্য হয়েছেন সু চি।

মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়াও জায়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আগামী শুক্রবার জাকার্তায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সে দেশের নাগরিকরা। একইদিন ইন্দোনেশিয়া সফরে যাওয়ার কথা ছিল সু চির। ওই প্রতিবাদ কর্মসূচির কারণে সু চির ইন্দোনেশিয়া সফর বাতিল করা হয়েছে।

সম্প্রতি জাকার্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন ও মায়ানমার দূতাবাসে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর বেশ কয়েকজন সমর্থককে গ্রেপ্তার করেছে ইন্দোনেশিয়া পুলিশ।

অক্টোবর থেকে শুরু হওয়া মায়ানমার সেনাবাহিনীর ব্যাপক নির্যাতনের মুখে শত শত রোহিঙ্গা মুসলিম ইন্দোনেশিয়ায় পাড়ি জমিয়েছেন। আরটিএনএন

আরো খবর:
 ওয়াশিংটন পোস্ট: গণতন্ত্র রক্ষায় সু চি’কে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে
রোহিঙ্গা ইস্যু: সূচির দিকে তাকিয়ে বাংলাদেশ
মায়ানমারে মুসলিমদের গণহত্যা: সু চি’র নীরবতা শান্তি পুরস্কারকেই যেন লজ্জায় ফেলেছে

মন্তব্যসমূহ