পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

মসজিদে মাইকে আজান বন্ধে ইসরাইলের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়


তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, আল-কুদস শহর ও এর আশপাশে মাইকে আজান বন্ধে ইসরাইলের পার্লামেন্টে আনা বিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা ইসলামের ওপর ইসরাইলের আক্রমনাত্মক দৃষ্টিভঙ্গি এবং মুসলমানদের ধর্মাচরণ চর্চার স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সামিল। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে ‘আল-কুদস এবং ইহার সাম্প্রতিক চ্যালেঞ্জ’ শীর্ষক ইন্টার-পার্লামেন্টারি কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, তুরস্কের অবস্থান সব ধর্ম এবং বিশ্বাসের স্বাধীনতা চর্চা লঙ্ঘনের বিরুদ্ধে।


বিনালি ইলদিরিম বলেন, সীমান্তে চেকপয়েন্ট বসানো এবং আল-কুদসের কাছাকাছি মুসলমান ও খৃস্টানদের ধর্মাচরণ চর্চার ওপর বিধিনিষেধ আরোপ করে ইসরাইল মানুষের ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে। সেই সঙ্গে উক্ত জনপদের কাঠামো পরিবর্তনের চেষ্টা করছে ইসরাইল। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কেননা, হাজার বছর আগে থেকে এই জনপদে মুসলমান ও খৃস্টানরা সম্প্রতি বজায় রেখে ধর্ম চর্চা এবং বসবাস করে আসছে। ফলে ইহুদিবাদী ইসরাইলের এ ধরনের পলিসি কোনোভাবেই মেনে নিবে না তুরস্ক।

এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখে এবং ওই জনপদের কাঠামো পরিবর্তনের চেষ্টা করে মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা কোনোভাবেই সফল হবে না বলেও উল্লেখ করেন তুরস্কের প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, যেকোনো মূল্যে ‘আল-কুদস’ জনপদকে রক্ষা করতে হবে। কেননা, এটি হচ্ছে আমাদের অতীত পরিচয়।

প্রসঙ্গত, সম্প্রতি ইসরাইল শব্দ দূষণের অভিযোগ তুলে আল-কুদস শহর ও এর আশপাশের এলাকায় মসজিদে মাইকে আজান বন্ধে আইন প্রণয়নে পার্লামেন্টে একটি বিল আনে। এতে ফিলিস্তিন এবং বিভিন্ন মুসলিম দেশসমূহের নেতারা কঠোর সমালোচনা করে এর তীব্র নিন্দা জানিয়ে আসছেন।

আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

মন্তব্যসমূহ