সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

 সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারও প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে জনগণ। তিনি আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা। প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকে দেওয়ার চেষ্টা করছে। এজন্য ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমাদের সবার। নাগরিক হিসেবে এ দেশে সবার অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে —‘ ধর্ম যার...

জাতিকে বিভক্ত করে লুটপাট চালালে আন্দোলন জোরালো হবে: ডা. শফিকুর রহমান

 



জাতির সাথে বৈষম্য ও লুটপাট যত বেশি করা হবে, সরকারের বিরুদ্ধে গণআন্দোলনও তত বেশি জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।


রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত 'জুলাই আপরাইজিং' শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 


জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় আমরা সবাই চরমভাবে অত্যাচারিত ও মজলুম ছিলাম। কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতিতে সেই মজলুমরা কেন আবার জালিম হতে চাইছে?


তিনি বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে অভিযোগ করেন, প্রবাসে থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী মুখে মেধাভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মেধাবীদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না, বরং জায়গায় জায়গায় মেধাবীদের নাজেহাল করা হচ্ছে।


ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতিকে সত্যিই ঐক্যবদ্ধ করতে হলে দেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও সম্মান দিতে হবে। 

মন্তব্যসমূহ