জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসরায়েল জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়: ডোনাল্ড ট্রাম্প

 




ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দখলদার ইসরায়েলকে সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান হিসেবেও অভিহিত করেছেন তিনি।


টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে প্রশংসামূলক পোস্ট দেন ট্রাম্প। 


যেখানে গত কয়েক বছর ধরে ফিলিস্তিনের গাজা, লেবাননে অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে ইসরায়েল। এছাড়া বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে এ দখলদাররা।


এ কারণে তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলোও। সর্বশেষ ইতালি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে। স্পেনও ইসরায়েলে কোনো ধরনের মারণাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 


এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে মানুষ পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।


ট্রাম্প লিখেছেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল সেখানে ঠিক উল্টো; তারা সর্বশ্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।’


এই পোস্টের মাধ্যমে ইউরোপের দেশগুলোর প্রতি ইঙ্গিত করেছেন ট্রাম্প। কারণ ইউরোপীয়রা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

মন্তব্যসমূহ