জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৪৮

 




নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিস্ফোরণ হলে কমপক্ষে ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এপির। 


নাইজার রাজ্যের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব বলেন, ট্রাকটি নাইজার রাজ্যের উত্তর-মধ্যাঞ্চলের আগাই এলাকায় যাত্রী ও গবাদি পশু নিয়ে যাচ্ছিল। জ্বালানি ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর বিস্ফোরণ হলে ট্রাকে থাকা বহু যাত্রী এবং অন্তত ৫০টি পশু দগ্ধ হয়ে মারা যায়।


দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন বাবা-আরব। প্রাথমিকভাবে তিনি জানান, ৩০ জনের মরদেহ পাওয়া গেছে। পরে এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের কারণে পুড়ে যাওয়া আরও ১৮ জনের মরদেহ পাওয়া গেছে।


নিহতদের গণকবর দেওয়া হয়েছে বলেও জানান বাবা-আরব।


নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকতে এবং সড়কটি ব্যবহারকারীদের জানমালের সুরক্ষার জন্য সর্বদা সতর্ক এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে বলা হয়েছে।


কার্গো পরিবহণের জন্য যথাযথ রেলওয়ে ব্যবস্থা না থাকায় আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই মারাত্মক ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য অনুসারে, শুধু ২০২০ সালে এক হাজার ৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ফলে ৫৩৫ জনের প্রাণহানি এবং এক হাজার ১৪২ জন আহত হয়েছে।

মন্তব্যসমূহ