জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

প্রশ্ন ফাঁসের অভিযোগে বহিস্কার আ. লীগ নেতা

 




বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে পদ থেকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।


শনিবার (১৪ জুলাই) ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী,অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে সহ-সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়েছে।


মিজানুর রহমান আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুঠিরপাড় গ্রামের মৃত আবু হোসেনের ছেলে। এলাকায় তিনি এমডি মিজান ও কোটিপতি মিজান নামে পরিচিত। জানা গেছে, ঢাকায় একটি লিমিটেড কোম্পানীর চেয়ারম্যান হওয়ায় তাকে অনেকেই এমডি মিজান বলে থাকেন।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, তার একটি বিশেষ সিন্ডিকেট রযেছে। প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন সেক্টরে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয় ওই সিন্ডিকেট। এলাকায় তিনি একটি মাদরাসা পরিচালনা করছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে একটি প্রতিবেদনে তার নাম উঠে আসে।


আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম জানান, তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠায় দল এই সিদ্বান্ত নিয়েছে। এলাকায় অবস্থান না করে তিনি কিভাবে সহ-সভাপতির পদ পেলেন এমন প্রশ্ন করা হলে, তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

মন্তব্যসমূহ