জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ১৭ হাজার



গাজা উপত্যকার অনেক এলাকাতেই বোমা হামলা চালিয়েছে তেলআবিব। এতে অঞ্চলটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার। খবর ডন ও ফ্রান্স টোয়েন্টি ফোরের।


হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় মৃতের সংখ্যা ১৭ হাজারের বেশি ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। রয়টার্স বলছে, গাজায় যুদ্ধের দুমাস অতিবাহিত হওয়ার পর দেখা যাচ্ছে যে, ছোট-বড় বহু অবরুদ্ধ এলাকা ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত। সেখানে ধ্বংসস্তূপের মধ্যে তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছে বয়স্ক ও নবজাতকরা।


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতভর ও চলেছে ইসরায়েলি তাণ্ডব। খান ইউনিসে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ও ইসরাইলি সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। ইসরায়েলি সেনাদের দাবি, তাদের হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন অস্ত্রধারী। এদের মধ্যে দু’জন টানেল থেকে হামলা চালাচ্ছিলো।


এছাড়া, মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার একটি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে তেল আবিব। এই হামলায় অন্তত তিন ফিলিস্তিনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের কাছে ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছে।


প্রসঙ্গত, ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং হামাসের হাতে জিম্মি হন প্রায় ২৪০ জন। ইসরায়েলের দাবি, হামাসের কাছে আরও ১৩৬ জন জিম্মি আটক আছে।


এ ঘটনার পর হামাসকে নির্মূলের অঙ্গীকার করে ইসরায়েল। এই লক্ষ্যে গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে চালায় নির্বিচার স্থল ও বিমান হামলা। এরপর কাতারের মধ্যস্থতায় দুই পক্ষ সাত দিনের ‘যুদ্ধবিরতি’তে সম্মত হলেও গত শুক্রবার (১ ডিসেম্বর) এর মেয়াদ শেষ হয়। যুদ্ধবিরতি শেষে গাজায় নতুন করে সহিংসতা দেখা দেয়। যুদ্ধবিরতির মাঝে ২৪০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ১০৫ জিম্মিকে মুক্তি দেয় হামাস।

মন্তব্যসমূহ