জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিদেশিদের চাপ না থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে: ইসি


নির্বাচনে বিদেশিদের চাপ না থাকলেও একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৫টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, বিদেশি বন্ধুরা যেহেতু আমাদের উন্নয়ন সহযোগী, তাই তারা আমাদের যেকোনো পরামর্শ দিতে পারেন। সেই পরামর্শের কোনটা নেব আর কোনটা নেব না সেটা নির্বাচন কমিশনের বিষয়।

নির্বাচনের দিন সাংবাদিকরা ভোটকক্ষের ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। তবে ভোট কক্ষে ১০ মিনিটের বেশি সময় থাকা যাবে না। তারা চাইলে কেন্দ্রের প্রাঙ্গণ থেকে সরাসরি ভিডিও দৃশ্য সম্প্রচার করতে পারবেন। এমনকি ভোট গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা যেমন নিয়েছে, তেমনি সর্বাত্মক চেষ্টাও করছে। এজন্য যা যা করার নির্বাচন কমিশন তাই করছে। সব প্রার্থীর এজেন্ট যেন ভোট কেন্দ্রে অবস্থান করতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এজেন্টদের সামনেই ভোট গণনারও নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি এবং ইউএনওদের বদলির বিষয়ে ইসি বলেন, যৌক্তিক কারণ ছাড়া যেমন তাদের বদলি হবে না, তেমনি যারা বদলি হবেন তাদের কোনো সমস্যাও হবে না।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে জানান ইসি।

মন্তব্যসমূহ