আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

সিরিয়ায় মাজারের কাছে বিস্ফোরণ, নিহত ৬

 




সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি মাজারের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। ওই মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে। 


পবিত্র আশুরার একদিন আগে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাইয়েদা জয়নাবের মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটেছে। এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া মুসলমানদের তীর্থস্থান। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়। 


এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি ট্যাক্সিতে বোমা রেখে বিস্ফোরণটি ঘটিয়েছে। 


৩৯ বছর বয়সি সরকারি কর্মকর্তা ইব্রাহিম এএফপিকে বলেন, আমরা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে দেখি লোকজন ছোটাছুটি করছে। এর পর অ্যাম্বুলেন্স আসে ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।


তিনি আরও বলেন, নবী মুহাম্মদ (সা.) এর নাতনি ও ইমাম আলীর কন্যা সায়েদা সাইয়েদা জয়নাবের মাজার থেকে প্রায় ৬০০ মিটার দূরে একটি ভবনের কাছে বিস্ফোরণটি ঘটে।


লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার চলমান সংঘাতের ১৩তম বছরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়াদের অবস্থানের কাছে বিস্ফোরণটি ঘটেছে।




মন্তব্যসমূহ