ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকে আমি আজ অবৈধ ঘোষণা করলাম: চরমোনাই পীর  

 




সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচন ব্যবস্থা, সেটিকে অবৈধ ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 


তিনি বলেন, ‘জালিমদের অত্যাচারের পরেও মজলুমদের পক্ষে রাজপথে নামতে পেরেছি, এ জন্য খুশি। বাক্‌স্বাধীনতা হরণের পরে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকে আজ আমি অবৈধ ঘোষণা করলাম।


শুক্রবার সকালে ইসলামী যুব আন্দোলনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


যারা এখনো মানুষের ভোটাধিকারের জন্য মাঠে নামছেন না, তাদের মাঠে নামার আহ্বান জানিয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘যুবকদের ভোট হওয়ার পরে তারা সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনে আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমরা সবাই যদি একযোগে আন্দোলনে নামতে পারি, তবে জালিমদের পতন অবশ্যম্ভাবী।


ইসলামী আন্দোলনের আমির বলেন, আমাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই দাবি অবাস্তব নয়। অতীতে এই দাবিতে আওয়ামী লীগ লগি-বইঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে। বর্তমান সরকারের পক্ষে কোনো ভালো মানুষ নেই। কোনো জালেম অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না, ইনশাআল্লাহ।


ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সৈয়দ বেলায়েত হোসেন, যুব নেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ ও মাওলানা মানছুর আহমাদ সাকি প্রমুখ।






মন্তব্যসমূহ