জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

সাংবাদিক নাদিম হত্যা : ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

 




জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে প্রধান আসমি করে ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ শনিবার (১৭ জুন) দুপুরে নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলাটি করেন।


গত বুধবার রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় উপজেলার সাধারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মারা যান তিনি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ইউপি চেয়ারম্যান বাবু।


আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যার নির্দেশদাতা সেই চেয়ারম্যান আটক


আজ শনিবার (১৭ জুন) পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করে র‌্যাব। দুপুরে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ থানায় বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে মামলায়।


আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যায় ইউপি চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার, আটক ১০


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী থানায় এসে মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

মন্তব্যসমূহ