জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

গির্জায় প্রায় ৫ হাজার শিশু যৌন নির্যাতনের শিকার

 




পর্তুগালের একটি ক্যাথলিক গির্জায় ৪ হাজার ৮১৫ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। গির্জায় অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়নের তদন্ত করা একটি স্বাধীন কমিশন গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন প্রকাশ করে। খবর আল-জাজিরা ও বিবিসির।


কমিশনের সভাপতি শিশু মনোরোগ বিশেষজ্ঞ পেদ্রো স্ট্রেচট বলেন, ‘শৈশবে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন তারা নীরবতা ভেঙ্গে প্রতিবাদ করার যে সাহস দেখিয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।’


তদন্তে কমিশন ভুক্তভুগীরা ৫৬৪টি ঘটনার বর্ণনা দেন। তারা বলছেন, ১৯৫০ সাল থেকে পুরোহিত বা গির্জার অন্যান্য কর্মকর্তারা এসব নির্যাতন চালিয়েছেন।  


স্ট্রেচট বলেন, ‘গির্জার বাইরে ক্যাথলিক স্কুল, যাজকদের বাড়িতে এবং কনফেসনের স্থানেও শিশুদের নির্যাতন করা হয়েছিল। অনেকে সাক্ষী দেয়নি। এ হিসেবে নিপীড়নের ঘটনা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছি।’


পর্তুগিজ এপিস্কোপাল কনফারেন্সের সভাপতি লেইরিয়া-ফাতিমার বিশপ জোসে অরনেলাস পরে এ বিষয়ে তার  বিবৃতি দেবেন।


গত রোববার তিনি বলেন, ‘প্রতিবেদনটি হাতে পেয়েছি। ৩ মার্চ নির্ধারিত একটি অধিবেশনে ভুক্তভোগীদের ‘ন্যায়বিচার’ দেওয়ার সর্বোত্তম উপায় নিয়ে চিন্তা করব।

মন্তব্যসমূহ