জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিএনপির ছেড়ে দেওয়া ৫ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

 




জাতীয় সংসদ থেকে বিএনপির এমপিদের পদত্যাগ করা পাঁচ আসনে উপনির্বাচনের তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনগুলোতে ভোট অনুষ্ঠিত হবে।


আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। যে ৫ আসনে উপনির্বাচন হচ্ছে, সেগুলো হলো-ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২।


ইসি সচিব জাহাংগীর আলম জানান, আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) এই পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে।


ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কি না, তা পরবর্তী সময়ে জানানো হবে বলে জানান ইসি সচিব।


ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। বাছাই ৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।


এসব আসনে উপনির্বাচন হওয়ার পর সংরক্ষিত মহিলা আসন-৫০-এর ভোটের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান ইসি সচিব।

মন্তব্যসমূহ