জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভারতের মনিপুরে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

 




ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।


ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মনিপুরের ননী জেলায় টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন সাইটের কাছে একটি সেনা ক্যাম্পে বুধবার গভীর রাতে ওই ভূমিধসের ঘটনা ঘটে।


জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি রেললাইন নির্মাণ কাজের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ভূমিধস যখন হয়, তারা তখন তাঁবুর ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।


যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁদের অন্তত সাত জন টেরিটোরিয়াল আর্মির সদস্য বলে জানিয়েছে এনডিটিভি।


স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার সকালে কাদা-মাটিতে চাপা পড়া ১৯ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। এ ছাড়া লাশ উদ্ধার করা হয় ১৪ জনের। কিন্তু, ভারী বৃষ্টির কারণে তাদের উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।


জেলা ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে রয়টার্সকে বলেছেন, ওই ক্যাম্পে সেনা সদস্য ও রেলকর্মী মিলিয়ে মোট ৮১ জন ছিলেন। ১৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিদের পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে।


এ বছর জুন মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য এবং বাংলাদেশে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হয়েছে। বন্যা ও ভূমিধসে দুই দেশের প্রাণ গেছে অন্তত দেড়শ মানুষের। লাখ লাখ মানুষ বন্যায় ঘর হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।

মন্তব্যসমূহ