জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

 




ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন সাঁওতাল নারী দ্রৌপদী মুর্মু। দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী তিনি।


আজ সোমবার ভারতের রাজধানী নয়া দিল্লির স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে দ্রৌপদী মুর্মু দেশটির ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। খবর এনডিটিভির।


ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা তাঁকে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান। এর পরপরই ২১ বার তোপধ্বনি করে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। ৬৪ বছর বয়সি মুর্মু ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি।


দেশটির সাবেক রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী জাঁকজমকপূর্ণ এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেওয়া প্রথম ভাষণে দ্রৌপদী বলেন, ‘সবার আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি, তাই নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’


‘ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি আমি যে দেশের স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছে। স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে, ভারতের নাগরিকদের কাছে আবেদন আমার,’ যোগ করেন দ্রৌপদী মুর্মু।

মন্তব্যসমূহ