জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

১৯৪৫ সালে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে : পুতিন

 




দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে ইউক্রেন যুদ্ধেও জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘১৯৪৫ সালের মতো জয় আমাদেরই হবে।’


গতকাল রোববার এসব কথা বলেন পুতিন। বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। এই অভিযান চলার মধ্যেই ৯মে (সোমবার) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী উদ্‌যাপন করছে রাশিয়া।


পুতিন বলেন, ‘পূর্বসূরিদের মতোই আজ আমাদের সেনারা নাৎসিদের কলুষতা থেকে তাঁদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য এই আত্মবিশ্বাস নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে যে ১৯৪৫ সালের মতো জয় আমাদেরই হবে।’


পুতিন বলেন, ‘আজ নাৎসিবাদের পুনর্জন্ম ঠেকানো আমাদের সবার সাধারণ দায়িত্ব। কারণ, এই নাৎসিবাদের কারণেই বিভিন্ন দেশের জনগণকে চরম ভোগান্তি স্বীকার করতে হয়েছে।’


পুতিন আরও বলেন, তাঁর আশা, নতুন প্রজন্ম তাদের পিতা ও পিতামহের যুদ্ধজয়ের সেই স্মৃতি ধরে রাখার যোগ্য হয়েছে।


ইউক্রেন ফ্যাসিবাদের কবলে পড়েছে বলে অভিযোগ করছেন পুতিন। এই ফ্যাসিবাদ ইউক্রেনের পূর্বাঞ্চলের সংখ্যালঘু রুশভাষী মানুষ ও রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও অভিযোগ পুতিনের। নব্য নাৎসিদের হাত থেকে ইউক্রেনকে মুক্ত করার প্রত্যয়ের কথা জানিয়ে আসছে মস্কো।


পুতিন বলেন, দুঃখজনকভাবে আজ আবারও নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে মহান দেশপ্রেমের যুদ্ধ মনে করে মস্কো।


পুতিন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিল, তাদের মতাদর্শিক উত্তরসূরিদের লাগাম টেনে ধরা আমাদের পবিত্র দায়িত্ব।

মন্তব্যসমূহ