জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আলটিমেটলি আমরা সিদ্ধান্ত নেবো ভোট কীভাবে হবে: সিইসি

 



প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর কতটিতে ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সকলের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো। আলটিমেটলি আমরা সিদ্ধান্ত নেবো ভোট কীভাবে হবে।


মঙ্গলবার (১০ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। ইভিএম এর মাধ্যমে সব আসনে ভোট নেয়ার মতো নির্বাচন কমিশনের সামর্থ্য নেই বলেও জানান সিইসি। সারাদেশের একশো সংসদীয় আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সামর্থ্য আছে বলে জানান তিনি।


অন্যদিকে, সততার সাথে শুদ্ধ ও সিদ্ধভাবে ভোটার তালিকা প্রণয়নের ওপর জোর দিয়েছেন তিনি। স্বীকার করেছেন, এই কাজ সম্পন্ন করা সহজ নয়। এজন্য হালনাগাদ কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শও দেন কাজী হাবিবুল আউয়াল।

মন্তব্যসমূহ