নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ৪৩

 




লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে একটি কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেক বন্দী আহত হয়েছেন।


বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনার পর ওই কারাগারের ১০৮ বন্দী নিখোঁজ রয়েছেন।


স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। রাজধানী কুইতো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।


কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দুটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইকুয়েডরের সরকারি কৌঁসুলির কার্যাল জানায়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের বলেন, দাঙ্গার ঘটনায় সময় পলাতক কারাগারের ১১২ বন্দীকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে।


দাঙ্গায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো। তিনি বলেন, তাঁদের অনেকেই গুরুতর আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা নতুন না। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির বিভিন্ন কারাগারের আলাদা পাঁচটি দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় প্রায় ৩৫০ বন্দী নিহত হয়েছেন।

মন্তব্যসমূহ