তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

সিঙ্গাপুরে ইসলাম-বিদ্বেষী ভারতীয় সিনেমার প্রদর্শন নিষিদ্ধ

 




সিঙ্গাপুর সরকার ভারতে নির্মিত একটি ইসলাম-বিদ্বেষী সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছে। দেশটি জানিয়েছে, ‘দ্য কাশ্মির ফাইলস’ নামক এই ছবির কাহিনি ও দৃশ্য সিঙ্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করছে এবং দেশটিতে অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সে কারণেই একে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


৫৫ লাখ জনসংখ্যা অধ্যুষিত সিঙ্গাপুরে মূলত চীনা, মালয়ু এবং ভারতীয় বংশোদ্ভূতদের বসবাস। এদের একটি বড় সংখ্যা মুসলমান।


সিঙ্গাপুর সরকার এক বিবৃতিতে বলেছে, দ্য কাশ্মির ফাইলস নাম সিনেমায় মুসলমানদের বিরুদ্ধে একতরফা ও উসকানিমূলক প্রচার চালানো হয়েছে যা সিঙ্গাপুরে বসবাসরত নাগরিকদের মধ্যে বিদ্বেষ ও সহিংসতা উসকে দিতে পারে। সিঙ্গাপুরের চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থা দ্য ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি, দেশটির সংস্কৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কাহিনি ও দৃশ্যের কারণে চলচ্চিত্রটি মুসলিম এবং হিন্দু ধর্মের মধ্যে বৈরিতা সৃষ্টি করতে পারে। দুই পক্ষের মধ্যে বিদ্বেষ বাড়ার ফলে সিঙ্গাপুরের সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে।


সন্ত্রাসবাদীদের আক্রমণের শিকার হয়ে কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের কথিত গণপ্রস্থান বা গণবিতাড়ন নিয়ে “দ্য কাশ্মীর ফাইলস” সিনেমাটি গত ১১ মার্চ ভারতে মুক্তি পায়। ছবিটি মুক্তির পর উগ্র হিন্দুত্ববাদীদের শাসনে থাকা ভারতের বক্স অফিসে সাড়া ফেললেও এটিতে হিন্দুদের নিপীড়ণের নামে অত্যন্ত উস্কানিমূলক এবং একতরফা মুসলিম বিদ্বেষ দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে। সমালোচকরা বলছেন, সিনেমাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অর্ধসত্য ও অনেকটা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়।


ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কয়েকজন রাজনীতিবিদ এই সিনেমা তৈরিতে আর্থিক যোগান দেন। মুসলিম-বিদ্বেষী সিনেমাটির পক্ষে সমর্থন জানিয়েছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে বিজেপি-শাসিত অনেক রাজ্যই সিনেমাটিকে করমুক্ত বলে ঘোষণা করে।


পার্সটুডে

মন্তব্যসমূহ