তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বিশ্বজুড়ে করোনায় আরও ৮ হাজারের বেশি প্রাণহানি

 




মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে করোনায় প্রায় পৌনে ৪৪ লাখ মানুষের মৃত্যু দেখলো বিশ্ব।


দৈনিক মৃত্যুহারের দিক থেকে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। রোববারও এশিয়ার দেশটিতে ১২শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তবে সংক্রমণ শনাক্তের পরিমাণ অনেকটা কমেছে যুক্তরাষ্ট্রে। ২৪ ঘণ্টায় ৩১ হাজারের কাছাকাছি মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। দেশটিতে এদিন মারা গেছেন ১২২ জন।


এদিকে রাশিয়ায় ৮১৬ জন, মেক্সিকোয় ৭৫৩ জন, ইরানে ৬২০ জন, ভারতে ৪২১ জন এবং ব্রাজিলে করোনায় ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে মোট করোনা শনাক্ত হলো ২০ কোটি ৮০ লাখের কাছাকাছি।

মন্তব্যসমূহ