তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বৃষ্টি আশীর্বাদে বাঁচল তুরস্ক

 




গত ১০ দিন ধরে দাবানলের আগুনে পুড়ছিল তুরস্ক। কিন্তু হঠাৎই দেশটিকে বাঁচিয়ে দিচ্ছে আশীর্বাদ হয়ে আসা বৃষ্টি।


শনিবার দেশটিতে নেমে আসা ভারি বর্ষণে আগুনের ভয়াবহতা থেকে আপাতত রেহাই পেয়েছে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিবাসীরা। এএফপি।


এর আগে দাবানল থেকে সৃষ্ট আগুন নেভাতে সচেষ্ট ছিল দেশটির দমকল বাহিনী। দেশটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী ইরান, আজারবাইজান, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।


তুরস্কের ৮১ প্রদেশের ৪৭টিতেই ২০০ দাবানলের আগুন ছড়িয়েছিল।

মন্তব্যসমূহ