হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

জেরুজালেমে নতুন প্রশাসক চান এরদোগান

 





ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে নতুন প্রশাসক চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।


আঙ্কারায় সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।



এরদোগান বলেন, এ ব্যাপারে আমরা কূটনীতিক ও সামরিক উভয়ভাবেই সহায়তা করতে প্রস্তুত।


তিনি বলেন, মুসলিমদের পবিত্রতম মসজিদে হামলাকারী এবং নিরপরাধ নারী-শিশুসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর বোমা হামলাকারী ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল এ প্রাচীন নগরীর কর্তৃত্ব করতে পারে না।  


অসহায় ফিলিস্তিনিদের কোনো যুদ্ধবিমান নেই, ইসরাইল কেন গাজায় যুদ্ধবিমান দিয়ে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে?


এ সময় তিনি সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের পতাকা উত্তোলনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রিয়ার। এরদোগান বলেন, অস্ট্রিয়ার আচরণ দেখে মনে হচ্ছে— তারা ফিলিস্তিনে অসহায় মুসলিমদের ওপর ইসরাইলের গণহত্যার অপেক্ষায় আছে।


দখলদার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও কড়া সমালোচনা করেন এরদোগান।


মন্তব্যসমূহ