জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এবার ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা

 




ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান লেস্টার সিটির হামজা চৌধুরী। এফএ কাপের ফাইনালে ফিলিস্তিনের পতাকা উড়ান বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। এবার পতাকা উড়িয়ে প্রতিবাদ জানালেন পল পগবা। মঙ্গলবার রাতে প্রিমিয়ার লীগের ম্যাচে পগবা এবং আমাদ দিয়ালো ত্রায়োরে ‘ল্যাপ অব অনার’ দেন ফিলিস্তিনের পতাকা হাতে।

ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যামের ম্যাচ দিয়ে প্রায় ১৪ মাস পর দর্শক ফিরেছে প্রিমিয়ার লীগের গ্যালারিতে। করোনা মহামারির পর এই প্রথম দশ হাজার দর্শককে মাঠে প্রবেশাধিকার দিয়েছিল প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ।

ম্যাচ শেষে খেলোয়াড়রা মাঠ প্রদক্ষিণ করছিলেন। এসময় ম্যানইউয়ের এক ভক্ত পগবাকে ফিলিস্তিনের পতাকা দেন। এরপর পগবা এবং আমাদ দিয়ালো সেটি ওড়ান।

পগবা ও দিয়ালোর পতাকা ওড়ানোর বিষয়টাকে ইউনাইডেট কোচ ওলে গানার সুলশারও দেখছেন সহজভাবে।

তিনি বলেন, ‘আমাদের দলে ভিন্ন পটভূমি, ভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন দেশের খেলোয়াড় আছেন। আমার মনে হয় তাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানো উচিত।’

এর আগেও নিরপরাধ ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে পগবাকে। এক টুইটে পগবা বলেছিলেন, ‘পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা। অতি দ্রুত সহায়তা পৌঁছাবে। সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে।’ ওই টুইটে ফিলিস্তিনিদের জন্য দোআও চেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।

মন্তব্যসমূহ