পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লন্ডনে লাখ লাখ মানুষের বিক্ষোভ

 




গাজায় নির্বিচারে বিমান হামলা এবং জেরুজালেমে বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছেন কয়েক লাখ মানুষ। শান্তিপূর্ণ এ বিক্ষোভে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও অংশ নেন।


স্থানীয় সময় শনিবার (১৫ মে) সকাল ১১টা থেকেই সেন্ট্রাল লন্ডনের মার্বেল আর্চ এলাকায় জড়ো হতে থাকেন ইসরাইল-বিরোধী বিক্ষোভকারীরা। প্রতিবাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। 'ইসরাইল বের হও’ এবং 'ফিলিস্তিনের জন্য স্বাধীনতা'সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা হাইড পার্ক হয়ে লন্ডনস্থ ইসরাইলি দূতাবাসের সামনে এসে সমাবেশ করে।


লেবার দলের সাবেক প্রধান জেরেমি করবিন ছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লেবার দলীয় এমপি লিসা নন্দী, জারাহ সুলতানা, লন্ডনে নিযুক্ত প্যালেস্টাইনের অ্যাম্বাসেডর হুসাম জুমলটসহ অনেকে। এই আগ্রাসন বন্ধের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে রাখার আহ্বান জানান বক্তারা। এসময় হামলা বন্ধে ব্রিটিশ সরকারকে ইসরাইলের চাপ প্রয়োগের দাবি জানান।


ফ্রেন্ডস অব আল আকসা, প্যালস্টাইনিয়ান ফোরাম ইন ব্রিটেন, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেনসহ ছয়টি সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তিন ঘণ্টাব্যাপী চলমান এই বিক্ষোভে বিপুল সংখ্যক বাংলাদেশিরাও অংশ নেন।


বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েকজন যুবক লন্ডনের একটি ভবনে উঠে ব্রিটেনের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা টানিয়ে দেন। লন্ডন ছাড়াও ব্রিটেনের লিডস, কার্ডিফসহ বেশ কয়েকটি শহরের একই ধরণের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


মন্তব্যসমূহ