তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ

 




বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইনের নাগরিকদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। ৯ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানায়।


বলা হয়, উল্লেখিত সময়ের আগের ১০ দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদের ব্রিটেনে ঢুকতে দেওয়া হবে না বলে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।


তবে যাদের ব্রিটিশ বা আইরিশ নাগরিকত্ব রয়েছে এবং যাদের যুক্তরাজ্যে আবাসনের অধিকার রয়েছে তারা প্রবেশ করতে পারবেন। তাদেরও সরকার অনুমোদিত কোন হোটেলে ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে।


ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হলো- অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, বাংলাদেশ, বলিভিয়া, বতসোয়ানা, ব্রাজিল, বুরুন্ডি, কেপ ভার্দে, চিলি, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো, ইকুয়েডর, অ্যাসওয়াতিনি, ইথিওপিয়া, ফরাসি গায়ানা, গায়ানা, কেনিয়া, লেসোথো, মালাউই, মোজাম্বিক, নামিবিয়া, ওমান, পাকিস্তান, পানামা, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন, কাতার, রুয়ান্ডা, সেশেলস, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, সুরিনাম, তানজানিয়া, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে, ভেনিজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

মন্তব্যসমূহ