পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

মিসরে বালুর নিচে তিন হাজার বছরের পুরনো নগরীর সন্ধান

 




মিসরের দক্ষিণাঞ্চলের লুক্সরে বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার চারশ বছরের বেশি পুরনো প্রাচীন একটি নগরীর সন্ধান পাওয়া গেছে। মিসরের আর্কিওলোজিক্যাল মিশনের প্রধান জাহি হাওয়াস বৃহস্পতিবার এ কথা জানান।


সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও আলবালাদ পত্রিকার প্রতিবেদনে এ কথা জানানো হয়।


মিসর-বিষয়ক প্রধান পুরাতত্ত্ববিদ হাওয়াস জানান, ১৮তম ডাইনেস্টির (প্রায় ১৩৮৮-১৩৫১খৃস্টপূর্ব) আমিনহোটেপ তৃতীয়র শাসনকালে এই শহর তৈরি করা হয়েছিল।


রাজা তুতেনখামেনের (১৩৩২-১৩২৩ খৃস্টপূর্ব) মমী আবিষ্কারের পর কয়েক দশক চেষ্টায় এই শহর আবিস্কৃত হলো।


হাওয়াস জানান,‘এই নগরীকে বলা হতো এ্যাসেনসিওন অব এ্যাটন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিশর সম্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল। নগরীটি বিভিন্ন সড়ক দিকে বিভক্ত করা ছিল এবং ভবনগুলোর উচ্চতা ছিল তিন মিটার।’


পুরাতত্ত্ব মিশন প্রধান জানান, ২০২০ সালের সেপ্টেম্বরে এখানে খনন কাজ শুরু হয় এবং সেখানে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল।

মন্তব্যসমূহ