নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ভারতের বিতর্কিত কৃষি আইন সুপ্রিম কোর্টে স্থগিত

 




পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত তিনটি কৃষি আইনের বাস্তবায়ন স্থগিত ঘোষণা করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।


সোমবারের এই রায় ক্ষমতাসীন বিজেপি সরকারের জন্য একটি বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে।


সংকট দূর করতে কৃষক ইউনিয়ন নেতা ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনা করতে একটি কমিটিও গঠন করা হবে। এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস এমন খবর দিয়েছে।


প্রধান বিচারপতি এসএ বোবদি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনটি কৃষি আইনের বাস্তবায়ন স্থগিত ঘোষণা করছি।


আদালতকে সরকার বলছে, এই আইন তড়িঘড়ি করে প্রণয়ন করা হয়নি। দুই দশকের বিচারবিবেচনার পর এই সিদ্ধান্ত এসেছে।


গত মাসে কৃষক ইউনিয়নের সঙ্গে সরকারের আট দফা আলোচনা ব্যর্থ হয়েছে। আইনটি প্রত্যাহারের দাবি সরকার কঠোরভাবে উড়িয়ে দিয়েছে। তবে সংশোধনীর বিষয়টি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল।

মন্তব্যসমূহ