জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পশ্চিমা কোনো দেশের নির্দেশ মানব না: এরদোগান

 




রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পশ্চিমা কোনো দেশের নির্দেশ মানব না।


তুর্কি প্রেসিডেন্ট গত শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান। খবর হুরিয়াতের।


 তিনি বলেন, আমেরিকার কঠোর বিরোধিতা সত্ত্বেও তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার বিষয়ে চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ।


এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে তার দেশ আলোচনা অব্যাহত রাখবে। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে দুপক্ষ আলোচনায় বসবে বলে জানিয়েছেন তিনি।


এরদোগান বলেন, আমাদের প্রতিরক্ষা খাতের জন্য কী ধরনের পদক্ষেপ নেব তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারে না।


এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার। আমরা রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম চালান পাওয়ার ব্যাপারটি ম্যানেজ করেছি, এখন আমরা দ্বিতীয় চালান পাওয়ার ব্যাপারে আগের আলোচনা অব্যাহত রাখব।


এরদোগান আরও বলেন, আমরা জানি না বাইডেন প্রশাসন এ ব্যাপারে কী বলবে। তবে আমরা এমন কোনো অবস্থানে নেই যে, বিষয়টি নিয়ে তাদের কাছে অনুমতি নিতে হবে। আমরা ন্যাটো জোটের সদস্য কিন্তু পশ্চিমা কোনো দেশের নির্দেশনা মেনে নেব না।

মন্তব্যসমূহ