জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনাভাইরাস: বিশ্বে একদিনে ১৬ হাজারের বেশি প্রাণহানি

 



বিশ্বজুড়ে আবারও একদিনে ১৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ফলে মহামারির বছরজুড়ে প্রাণহানি ২১ লাখ ১৫ হাজার। ২৪ ঘণ্টায় প্রায় ৭ লাখ নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৯ কোটি ৮৭ লাখের বেশি।


শুক্রবার শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন প্রায় চার হাজার মানুষ। দেশটিতে মোট প্রাণহানি সোয়া ৪ লাখ ছুঁয়েছে।


দিনের দ্বিতীয় সর্বোচ্চ- ১৪শ’র বেশি মৃত্যুতে যুক্তরাজ্যেও প্রাণহানি ৯৬ হাজার। আরও ১১শ’ মানুষ মারা যাওয়ায় ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দু’লাখ ১৫ হাজারের বেশি।


সাড়ে ৮শ’ মৃত্যু রেকর্ড হয়েছে জার্মানিতে। সাড়ে ৩শ’ থেকে ৬শ’ মৃত্যু দেখেছে পোল্যান্ড, কলম্বিয়া, স্পেন, ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া। ভারতে মোট প্রাণহানি ১ লাখ ৫৩ হাজারের বেশি; মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ছুঁইছুঁই।


গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মন্তব্যসমূহ