তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

আবারও অভিশংসিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 




আবারও অভিশংসিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার, পার্লামেন্টের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদে দীর্ঘ বিতর্ক শেষে তার বিরুদ্ধে ভোট দেন ২৩২ জন আইনপ্রণেতা। এদের মধ্যে আছেন দলের বিপক্ষে গিয়ে ট্রাম্পের অপসারণ চাওয়া ১০ রিপাবলিকানও।


বিপরীতে, ট্রাম্পের পক্ষে ছিলেন ক্ষমতাসীন দলের ১৯৭ জন পার্লামেন্ট সদস্য। ক্যাপিটল হিলে রক্তক্ষয়ী সহিংসতা উস্কে দেয়ার ঘটনায় ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট হলেও অভিশংসনের ফলে জাতীয় পর্যায়ে বিভক্তি আরও বেড়ে যেতে পারে- এমন যুক্তিতে তার পক্ষে ছিলেন বেশিরভাগ রিপাবলিকান। চূড়ান্ত অভিশংসনও নির্ভর করছে বাইডেন ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা উচ্চকক্ষ সিনেটের ওপর।


অবশ্য নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহ বাকি থাকায় এবং এর মধ্যে সিনেটের অধিবেশন বসবে না বলে মেয়াদ শেষের আগে ক্ষমতা ছাড়তে হচ্ছে না ট্রাম্পকে। ফলে প্রতীকি বিচার হিসেবেই দেখা হচ্ছে এ অভিশংসনকে। যদিও পরে সিনেটে বিচারের মুখোমুখি হতে পারেন তিনি।


যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার; তাও আবার দুই মেয়াদে অভিশংসিত একমাত্র রাষ্ট্রপ্রধান ট্রাম্প।

মন্তব্যসমূহ