জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নিষেধাজ্ঞা দিলে ইউরোপ-আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে: এরদোগান

 





তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞার নিন্দা করে বলেছেন, এই নিষেধাজ্ঞার কারণে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে; এতে কেউ লাভবান হবে না।


গতকাল (শুক্রবার) তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একে পার্টির সদস্যদের এক সমাবেশে তিনি একথা বলেন। এরদোগান বলেন, আমেরিকা ও ইউরোপের সঙ্গে তুরস্কের সম্পর্ক নষ্ট করা ঠিক হবে না।  


এসময় তিনি ইউরোপ ও আমেরিকার রাজনীতিকদের তুর্কি-বিরোধী প্রভাবশালী লবি ভেঙে দেয়ার আহ্বান জানান। এরদোগান বলেন,  এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।


বৃহস্পতিবার এক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে একমত হন। পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান করতে গিয়ে তুরস্ক প্রতিবেশী গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এ ঘটনায় ফ্রান্সের মতো ইউরোপের প্রভাবশালী দেশের সঙ্গেও তুরস্কের দ্বন্দ্ব দেখা দিয়েছে।


এদিকে, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা নিয়েছে তার সমালোচনা করেছেন এরদোগান। তিনি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা ন্যাটো সদস্যদের দেশের জন্য অপমানজনক।


পার্সটুডে

মন্তব্যসমূহ