জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বছরে নতুন অধ্যায় শুরু হবে: এরদোগান

 




যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বছরে নতুন অধ্যায় শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।  তিনি বলেন, তুরস্ক আশা করছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বছরে নতুন অধ্যায় শুরু হবে। পাশাপাশি তিনি তুরস্কের সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন। 


বুধবার এরদোগান নিজ দলের সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে বলেন, আমরা বিশ্বাস করি আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেন তুরস্ক ও আমেরিকার সম্পর্কের দিকে যথাযথ মনোযোগ দেবেন। কারও সঙ্গে আমাদের বিদ্বেষ, বৈরিতা বা শত্রুতা নেই।  


তিনি বলেন, তুরস্ক ধারাবাহিকভাবে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।  


এ সময় এরদোগান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্কের বিষয়ের ওপর জোর দেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত সম্পর্কের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন।  


এর আগে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় নিয়ে ১৪ ডিসেম্বর তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।  


রুশ চুক্তির বিরোধিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর নীতির সঙ্গে বেমানান। 


সূত্র: ইয়েনি শাফাক

মন্তব্যসমূহ