জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আর্মেনিয়ার তিন মন্ত্রী বরখাস্ত

 




আর্মেনিয়া সরকার মন্ত্রী পরিষদের তিন সদস্যকে বরখাস্ত করেছে। তার মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, শ্রম ও সামাজ কল্যাণ মন্ত্রী এবং জরুরি অবস্থার মন্ত্রী। দেশটিতে ক্রমাগত বিক্ষোভ ও গণ-আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নিলো সরকার।


শুক্রবার (২০ নভেম্বর) জরুরিভিত্তিতে এক ডিক্রি জারির মাধ্যমে তাদের বরখাস্ত করেন রাষ্ট্রপতি আর্মেন সারকিসান।


মূলত আজারবাইনের সঙ্গে যুদ্ধরত অবস্থায় হঠাৎ শান্তি চুক্তি করে নির্ধারিত এলাকা ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে আর্মেনিয়ায় যে গণ-আন্দোলন চলছে তার জের ধরেই তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।


ইতিমধ্যে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভাগারসাক হারুতায়্যুনকে।


আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চল ১৯৯১ সাল থেকে আর্মেনিয়ার দখলে ছিল। কিন্তু ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার মধ্যস্থতায় সেটি হাতছাড়া হলো তাদের। ৪৪ দিন যুদ্ধের পর গত ১০ নভেম্বর নতুন চুক্তি সাক্ষর করে এই দুটি দেশ। যা আর্মেনিয়ার জনগণ পরাজয়ের চুক্তি বলে মনে করছে। 


আর এই চুক্তির পর থেকেই আর্মেনিয়ার জনগণ দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও গণ-আন্দোলন চলিয়ে যাচ্ছে।

মন্তব্যসমূহ