জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফেসবুক ডটকম বিডি’র বিরুদ্ধে মামলা পরিচালনা করতে আইনজীবী নিয়োগ

 





ফেসবুক ডটকম.বিডি নামে বাংলাদেশে ওয়েবসাইট খোলার বিরুদ্ধে আইনি লড়াই করতে ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী ফেসবুক কতৃপক্ষের পক্ষে বাংলাদেশে আইনি লড়াই করবেন।  বুধবার ব্যারিস্টার মোকছেদুল ইসলাম এ তথ্য জানান।


মোকছেদুল ইসলাম বলেন, ফেসবুক লিগ্যাল টিম একটি মেইল পাঠিয়েছে। যেখানে তারা বলছে, বাংলাদেশে facebook.com.bd ব্যবহার করে কেউ একজন একটি ডোমেইন কিনেছে এবং এটি ৬০ লক্ষ ডলারে তারা বিক্রি করতে চায় এবং তা বিটিসিএল অনুমোদিত। আর তা বন্ধে আইনি লড়াই করবে তারা।

 তিনি বলেন, ফেসবুক বিশ্বের বহুল প্রচারিত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই নাম ব্যবহার করে অন্য কেউ ওয়েবসাইট খুলতে পারেন না। কিন্তু এ ওয়ান সফটওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ফেসবুক ডটকম বিডি নামে একটি ডোমেইন খুলেছেন। ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে জানা গেছে।

আমরা ফেসবুকের পক্ষ থেকে ওই ওয়েবসাইট বন্ধে একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কিন্তু সেটা বন্ধ করা হয়নি। তাই ফেসবুক কর্তৃপক্ষ আমাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার জন্য। খুব দ্রুতই ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশের আদালতে মামলা করবে ফেসবুক কর্তৃপক্ষ।

ব্যারিস্টার মোকছেদুল ইসলাম আরো বলেন, ইতোমধ্যে ৭০০ পৃষ্ঠার ডকুমেন্ট আমাকে সরবরাহ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে ঢাকার নিম্ন আদালতে ক্ষতিপূরণের মামলা করা হবে। একই সঙ্গে ওই ওয়েবসাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হবে আদালতের কাছে, যাতে এর মাধ্যমে কেউ প্রতারণার শিকার না হন।


মন্তব্যসমূহ