পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

হোয়াইট হাউসের বাইরে বাইডেন সমর্থকদের উল্লাস

 




মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে শুরু করেছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক ভবন হোয়াইট হাউসের বাইরে সমাবেশ করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের শত শত সমর্থক। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সেখানে নাচ-গান আর উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। তাঁদের আশাবাদ, এবার জয়ের মালা বাইডেনই পরবেন। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


হোয়াইট হাউসের বাইরে যে এলাকায় বাইডেন সমর্থকেরা জড়ো হয়েছেন, সেটিকে সম্প্রতি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’ নামকরণ করা হয়।


ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশ নেওয়া ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ২৭ বছর বয়সী মালিক উইলিয়ামস বলেন, ‘বর্তমান প্রেসিডেন্টের এখান থেকে (হোয়াইট হাউস) বেরিয়ে যাওয়ার সময় হয়েছে বলে আশা করছি। আর এজন্য আগাম উদযাপন করতেই এখানে এসেছি।’


মালিক উইলিয়ামস আরো বলেন, ‘আমি মোটেও উদ্বিগ্ন নই। আমি মনে করি, তিনি (ট্রাম্প) হারবেন এবং এটি তাঁর একটি ঐতিহাসিক পরাজয় হবে।’


এ ছাড়াও বাইডেন সমর্থকদের অনেকেই দূর-দূরান্ত থেকে হোয়াইট হাউসের বাইরে অবস্থান নিয়েছেন। এর মধ্যে রুবি এস্তয় (৪০)  ও তাঁর বন্ধু লেনজা (৩৪) এসেছেন ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে। রুবি এস্তয় বলেন, ‘আমরা শক্তি সঞ্চার করতে এখানে এসেছি।’


পেনসিলভানিয়া থেকে আসা ট্রেসি ও ম্যারিল্যান্ডের লরি রিকস জানিয়েছেন, তাঁরা ছুটি নিয়ে এখানে এসেছে। রিকস বলেন, ‘আমাদের দেশে এতদিন যা হয়ে আসছে, তা দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি।’

মন্তব্যসমূহ