পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

মার্কিন নির্বাচন : এক কেন্দ্রে জয় বাইডেনের, অন্যটিতে ট্রাম্প

 




যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ ও মিসফিল্ড নামে দুটি শহরে ভোট গ্রহণের মাধ্যমে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শহরের দুটি কেন্দ্রে গণনাও শেষ হয়েছে। রাতের প্রথম প্রহরে গণনাকৃত ফলাফলে একটি কেন্দ্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। আরেকটিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।


মার্কিন গণমাধ্যমগুলোর প্রকাশিত খবরে জানা গেছে, ১২ জন বাসিন্দার ছোট্ট শহর ডিক্সভিল নচে আজ মঙ্গলবার প্রথম প্রহরে অনুষ্ঠিত নির্বাচনের সব ভোট পেয়েছেন বাইডেন। ব্যালসামস রিসোর্টের ওই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কেন্দ্রের ফলাফল জানিয়ে দেওয়া হয়।


মিসফিল্ড নামে একটি ট্রাম্পের সংখ্যা গরিষ্ঠতা বেশি। এলাকাটির কেন্দ্রে ভোট পড়েছে ২১টি। ফলাফল অনুযায়ী এ কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।


২০১৬ সালের নির্বাচনে ডিক্সভিল নচ জয় পেয়েছিল ডেমোক্র্যাট। সব ভোট পেয়ে হিলারি ক্লিনটন সেবার বিজয়ী হয়েছিলেন। কিন্তু নিউ হ্যাম্পশায়ার রাজ্যে ইলেকটোরাল ভোট জিতে রাজ্যে চূড়ান্ত নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।


যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথম ভোট প্রদানের ঐতিহ্য রাজ্যের ডিক্সভিল নচ, মিলসফিল্ড এবং হার্টস কমিউনিটির বাসিন্দাদের। এই দুটি শহর তাদের ঐতিহ্য ধরে রাখতে পারলেও প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ থেকে হার্টস লোকেশন সে পথে হাঁটেনি। কেন্দ্রটির ৪৮ জন ভোটারকে এবার দিনের বেলায় ভোট দিতে বলা হয়েছে বলে জানান সেখানকার কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত নিউ হ্যাম্পশায়ার রাজ্যের সেই এলাকায় সোমবার মধ্যরাতের পর ভোট নিয়ে ঐতিহ্য রক্ষা করা হয়েছে।

মন্তব্যসমূহ