জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নাইজেরিয়ায় ধান ক্ষেতে ৪৩ কৃষককে জবাই করে হত্যা

 




নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি ধান ক্ষেতে হামলা চালিয়ে জঙ্গিরা অন্তত ৪৩ কৃষককে জবাই করে হত্যা করেছে। দেশটির সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারামকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে। খবর আলজাজিরার।


খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে রাজ্যের জেরে এলাকার কোশোবের জামারমারিতে ঘটনাটি ঘটেছে। নৃশংস এ হামলার সময় চাষিরা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। হামলাকারীদের খোঁজে কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে।


এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি দেশটির সামরিক বাহিনী ও পুলিশ।


এই অঞ্চলে স্থানীয় মিলিয়াদের একটি গ্রুপের নেতা বাবাকুরা কুলু ঘটনার বর্ণনা দিয়ে এএফপিকে বলেন, আমরা ৪৩ জনের লাশ উদ্ধার করেছি, যাদের প্রত্যেককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া ছয়জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেছি। এ হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছেন কুলু। এ সময় সেখানে ৬০ কৃষক কাজ করছিলেন। তাদের মধ্যে ৪৩ জনকে জঙ্গিরা হত্যা করেছে। বাকিরা পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছে।


উত্তর-পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ায় বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স বহুদিন ধরে সক্রিয়। স্থানীয়দের সঙ্গে জঙ্গি সংগঠনের সংঘর্ষে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ২০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন।


চলতি বছর নাইজেরিয়ায় খাদ্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। খাদ্য উৎপাদন বেশি হয়, সে রকম অঞ্চলে নিরাপত্তাহীনতা এর অন্যতম কারণ বলে দেশটির রাজনীতিকদের ভাষ্য।


চলতি বছরের শুরুর দিকে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় বন্যায় হাজার হাজার হেক্টর জমির ধানও নষ্ট হয়েছে।

মন্তব্যসমূহ