জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলায় ১৩ হাজার বেসামরিক মানুষ নিহত: এয়ারওয়ার্স

 




ইরাক ও সিরিয়ায় গত ছয় বছরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৩ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশ দুটিতে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে আমেরিকা অনেকটা গায়ের জোরে বিমান হামলা চালিয়ে আসছে এবং সন্ত্রাসীদের পরিবর্তে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


ব্রিটেনভিত্তিক এয়ারওয়ার্স নামে একটি বেসরকারি সংস্থা মার্কিন সামরিক বাহিনীর এই হত্যাযজ্ঞের তথ্য তুলে ধরেছে। এতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে, মার্কিন বাহিনী বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে সব রকমের উদাহরণ সৃষ্টি করেছে।


২০১৪ সাল থেকে আমেরিকা বহুজাতিক বাহিনী গঠনের নামে ইরাক এবং সিরিয়ায় বিমান  হামলা চালিয়ে আসছে। তবে আমেরিকা দাবি করছে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে এই সামরিক অভিযান চালাচ্ছে। কিন্তু সমস্ত তথ্য প্রমাণে দেখা যাচ্ছে- বেসামরিক নাগরিকরাই মার্কিন হামলার ক্ষতির শিকার।


এয়ারওয়ার্স নামের এ সংস্থার কাছে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর সাবেক মুখপাত্র মাইলেজ ক্যাগিন্স বলেন, এই তথ্য প্রকাশ করার প্রাথমিক কারণ হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি তার ভাষায় বলেন, প্রতিটি বেসামরিক নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত আন্তরিক ও উদ্বেগের সঙ্গে গ্রহণ করে মার্কিন বাহিনী।


এয়ারওয়ার্স বলছে, নতুন এই তথ্য-প্রমাণ প্রকাশ করার কারণে মার্কিন সরকার ও তার মিত্ররা ক্ষতিগ্রস্ত বেসামরিক লোকজনকে ক্ষতিপূরণ দিতে পারবে।


পার্সটুডে

মন্তব্যসমূহ