তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

আফগানিস্তানে জোড়া বোমা হামলায় পুলিশসহ নিহত ১৭

 




আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশের রাজধানী বামিয়ান শহরে জোড়া বোমা হামলায় দুই পুলিশসহ অন্তত ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।


শিয়া হাজারা মুসলিম সম্প্রদায় অধ্যুষিত বামিয়ান শহরে মঙ্গলবার ওই হামলা দুটি চালানো হয়। খবর দ্য টেলিগ্রাফ ও সিনহুয়ার।


আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে একটি মার্কেটে দুটি বোমার বিস্ফোরণ ঘটে।


পুলিশ জানিয়েছে, মার্কেটের একটি রাস্তার পাশে ওই বোমা পেতে রাখা হয়েছিল। নিহতদের মধ্যে শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন।


এ ছাড়া দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। কোনো গোষ্ঠী ওই হামলার কথা স্বীকার করেনি।


গত কয়েক বছর ধরে বহুবার আফগানিস্তানে শিয়া হাজারা মুসলিম সম্প্রদায়ের লোকজন হামলার শিকার হয়েছেন। গত মে মাসে রাজধানী কাবুলে হাজারা সম্প্রদায়ের একটি আবাসিক এলাকার মা ও শিশু হাসপাতালে উগ্র সন্ত্রাসীরা দিনের বেলায় হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটায় এবং তাতে কয়েকজন মা নিহত হন।


সম্প্রতি আফগান তালেবান ও আমেরিকার মধ্যে শান্তিচুক্তি সই এবং কাবুল সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চললেও দেশটিতে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হয়নি।


বরং সাম্প্রতিক দিনগুলোতে কাবুলে সহিংসতা বেড়েছে। এসব সহিংসতায় শুধু যে তালেবান অংশ নিচ্ছে তা নয়; বরং উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসেরও অংশগ্রহণ রয়েছে।

মন্তব্যসমূহ