তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ভারতের উত্তর প্রদেশে দাড়ি রাখায় বরখাস্ত মুসলিম পুলিশ কর্মকর্তা

 




ভারতের উত্তর প্রদেশে দাড়ি রাখার কারণে বরখাস্ত করা হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা বাগপত জেলার রামলা থানার সাব-ইনসপেক্টর ইন্তাসার আলি। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।


তবে বরখাস্ত করার কারণ হিসেবে বলা হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দাড়ি রাখার কারণে পুলিশের ড্রেসকোড লঙ্ঘন হওয়ার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে।


তবে বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তার ২৫ বছরের চাকরি জীবনে তিনি এরআগেও দাড়ি রেখেছিলেন। তবে এর আগে তাকে দাড়ি রাখা নিয়ে কোন ঝামেলায় পরতে হয়নি এবং তার কাজেও কোন সমস্যা হয়নি।


পুলিশ দাবি করছে, শিখ সম্প্রদায়ের পুলিশ সদস্যরা ব্যতীত আর কেউই অনুমতি ব্যতীত দাড়ি রাখতে পারবে না।


বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা জানান, তিনি এরআগে ২০১৯ সালের নভেম্বরে অনুমতি চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো সেই চিঠির কোনও জবাব দেয়নি।

মন্তব্যসমূহ