হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

পশ্চিমারা আবার ক্রুসেড শুরু করতে চায়: এরদোগান

 




তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামের ওপর আক্রমণ করে নতুন করে ক্রুসেড শুরু করতে চায়। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (স)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের মাধ্যমে অবমাননা করার কারণে যখন সারা বিশ্বের নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে তখন এরদোগান এই বক্তব্য দিলেন।


গতকাল (বুধবার) তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় এরদোগান বলেন, “মহানবী (স)’র ওপর এই আক্রমণ আমাদেরই মর্যাদার প্রশ্ন।” তিনি আরো বলেন, “আমি এই কারণে দুঃখিত ও হতাশ নই যে, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো আমার বিকৃত কার্টুন ছেপেছে বরং তারা মহানবী (স)-কে অবামননা করে কার্টুন ছেপেছে যাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।”


এরদোগান বলেন, পাশ্চাত্য আবারো বর্বর যুগের দিকে ফিরে যাচ্ছে। এরাই এক সময় উপনিবেশিক শক্তি ছিল যারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় হত্যাযজ্ঞ চালিয়েছে।


মহানবী (স)-কে নিয়ে অবমাননাকর কার্টুন ছাপানোর প্রতিবাদ জোরদার হওয়ার পরও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে, ফ্রান্সে এই ধরনের কার্টুন ছাপানো কখনোই বন্ধ হবে না। পাশাপাশি তিনি একথাও বলেন, সারা বিশ্বে ইসলাম ধর্ম সংকটের মধ্যে রয়েছে। তার এই বক্তব্যের পর মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ ক্ষেত্রে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বিশেষভাবে সরব রয়েছেন। ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো নতুন করে এরদোগানকে নিয়ে অশালীন কার্টুন ছেপেছে যেখানে নারীদের হিজবাকেও অবমাননা করা হয়েছে।


পার্সটুডে

মন্তব্যসমূহ