জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কারাবাখ অঞ্চলে হস্তক্ষেপ নিয়ে তুরস্ককে সতর্ক করল রাশিয়া

 




নাগোরনো-কারাবাখ অঞ্চলে ভাড়াটে সেনা দিয়ে আজারবাইজানকে সহায়তার ব্যাপারে তুরস্ককে হুশিয়ার করেছে রাশিয়া।


রুশ প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য ও আফ্রিকাবিষয়ক প্রতিনিধি মিখাইল বোগদানভ সোমবার মস্কোয় এক বক্তব্যে বলেন, এ বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রুশ বার্তা সংস্থা তাসের।


রাশিয়ার এ শীর্ষস্থানীয় কর্মকর্তা কারাবাখ অঞ্চলে ভাড়াটে সেনা জড়ো করার জন্য সরাসরি তুরস্ককে দায়ী করেন।


বোগদানভ তার বক্তব্যে বলেন, তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে রাশিয়া এ ব্যাপারে আঙ্কারার কাছে ব্যাখ্যা চেয়েছে।


তিনি বলেন, গত শুক্রবার আজারবাইজানে এক হাজার বহিরাগত সেনা প্রবেশ করেছে বলে মস্কো খবর পেয়েছে। বোগদানভ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।


রাশিয়ার আগে আর্মেনিয়া ও ফ্রান্সও তুরস্ককে আজারবাইজানের সহযোগিতায় সিরিয়া থেকে কারাবাখ অঞ্চলে শত শত ভাড়াটে সেনা নিয়ে আসার ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেছিল।


তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত বুধবার এক বক্তব্যে তার দেশের পক্ষ থেকে কারাবাখ অঞ্চলে সিরিয়া থেকে সন্ত্রাসী এনে জড়ো করার খবর নাকচ করে দিয়েছেন।

মন্তব্যসমূহ